Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ১»ভোটের অধিকার যেন পাল্টে না যায় সজাগ থাকতে হবে: তারেক রহমান

    ভোটের অধিকার যেন পাল্টে না যায় সজাগ থাকতে হবে: তারেক রহমান

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকFebruary 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আপনাদের ভোটকে কেউ আমি-ডামির নির্বাচন করে বাক্সে বন্দী করতে না পারে। আপনাদের ভোটের অধিকারকে যাতে কেউ ছিনতাই করতে না পারে। ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে পাল্টে দিতে না পরে।’ রোববার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘যে তৌফিক আল্লাহ মানুষকে দেননি, এমন কোনো প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না।’

    সমাবেশে তারেক রহমান বলেন, ‘আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না, যা মানুষের আওতার মধ্যে নয়। আমরা আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই, যেটা করার তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন।’

    বিএনপির চেয়ারম্যান বলেন, ‘শুধু তা-ই নয়, তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। ইতিমধ্যে আমরা দেখেছি, তাদের দলের লোকজন নকল সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের দলের লোকজনেরা সরল মা-বোনদের কাছে গিয়ে এনআইডি নম্বর নিয়েছে, বিকাশ নম্বর নিয়েছে বিভ্রান্ত করার জন্য।’

    তিনি আরও বলেন, ‘অতীতেও আমরা দেখেছি, দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আমরা দেখেছি তারা নব্বইয়ের আন্দোলনের সময় জনগণকে ফেলে রেখে কীভাবে নব্বইয়ের স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে।’

    তিনি বলেন, ‘আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো আমাদের নির্বাচনী প্রতিপক্ষের ব্যাপারে বিভিন্ন কথা বলতে পারতাম। কিন্তু তাতে কি জনগণের কোনো লাভ হতো? হতো না। জনগণের দরকার পরিকল্পনা, জনগণের দরকার কর্মসূচি। যে প্ল্যান, কর্মসূচি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের কাছে সেই পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে।’

    তারেক রহমান বলেন, ‘জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাতেগোনা কিছু মানুষের উন্নয়ন হয়েছে। যেখানে মেগা প্রজেক্ট করলে, তাদের মেগা মেগা পকেটগুলো, মেগা মেগা অর্থ দিয়ে ভরে সেখানেই তারা মেগা প্রজেক্ট তৈরি করেছে।’

    1. বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনারা আগামী ১২ তারিখ পর্যন্ত ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী তুলিকে (সানজিদা ইসলাম) দেখে রাখেন, ১৩ তারিখ থেকে আপনাদের সবার দায়িত্ব তুলির। আমরা এই আসনে এমন একজনকেই মনোনয়ন দিয়েছি, যে মানুষের দুঃখ বোঝে, মানুষের পাশে থাকে।’
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    August 12, 2026

    মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

    August 9, 2026

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.