Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নয়, দেশ পুনর্গঠনের

    এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নয়, দেশ পুনর্গঠনের

    ঠাকুরগাঁওয়ে তারেক রহমান
    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকFebruary 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Oplus_131072
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু জনপ্রতিনিধি নয়, দেশকে পুনর্গঠন করার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে দেশের মানুষ হারানো দিনের অধিকার ফিরে পাবে।’

    আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই হারানো অধিকার প্রয়োগের সময় এসেছে। জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে।

    ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের কাজে হাত দেবেন জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘নারীদের স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। একইভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড। যাতে তারা সহজে ঋণ নিতে পারবে। সার ও কীটনাশক পাবে। ধানের শীষ বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে চাই। রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া ঋণ সরকার পরিশোধ করবে। কৃষি প্রধান উত্তরাঞ্চলে কল কারখানা গড়ে তোলা হবে। যাতে কর্মসংস্থান তৈরি হয়।’

    প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশকে সামনে এগিয়ে নিতে চাই। আন্দোলন সংগ্রাম করেছি, এখন মানুষকে সঙ্গে নিয়ে দেশকে পুনর্গঠন করতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। এই কাজ করতে দেশের মালিক জনগণের সহযোগিতা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।’

    তিনি আরও বলেন, ‘পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে চা কারখানা এবং শিল্প কারখানা চালু করতে চাই। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজের দাবি বাস্তবায়নে চেষ্টা করব। হিমাগার তৈরি করা হবে। যুবকদের জন্য আইটি পার্ক বা হাব গড়ে তোলা হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় করার বিষয় আমরা দেখবো।’

    বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘এক যুগ তারা নিজেদের স্বার্থ দেখেছে। ফলে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হেলথ কেয়ারার নিযুক্ত করা হবে। এসব কাজের জন্য ধানের শীষকে ভোট দিতে হবে।’

    তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাঠে এক দল অন্য দলের বিপক্ষে কথা বলে। কিন্তু অন্য দলের বিপক্ষে কথা বললে, জনগণের কোনো লাভ হবে না। মানুষ তাদের জন্য কী করব, সেটা জানতে চায়। আমরা জনগণের জন্য পরিকল্পনার কথা বলছি।’

    বিএনপি জনগণকেই সকল ক্ষমতার উৎস মনে করে জানিয়ে তারেক রহমান বলেন, ‘যেই বাংলাদেশে মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে, তরুণরা বেকার থাকবে না, সবাই চিকিৎসা পাবে- এমন বাংলাদেশ গড়তে চাই। দেশ স্বাধীন করেছি, চব্বিশে স্বাধীনতা রক্ষা করেছি। এখন গণতন্ত্র মজবুত করতে হবে, দেশ পুনর্গঠন করতে হবে।’

    ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যোগ্যতা দিয়ে বিচার করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই বাংলাদেশকে গড়তে হবে। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে তাদের দায়িত্ব হবে জনগণকে দেখে রাখা।’

    এর আগে শনিবার বেলা পৌনে ১২টায় জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি। মাঠ প্রাঙ্গনে আসলেই হাজার হাজার নেতাকর্মী তুমুল করতালে দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানায়। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

    জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীত বস্ত্র বিতরণ করতে ঠাকুরগাঁও এসেছিলেন তারেক রহমান।

    এর আগে সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারেক রহমান সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে হেলিকপ্টারে ঠাকুগাঁওয়ের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারম্যান।

    এদিনই দুপর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.