মঙ্গলবার, এপ্রিল ২১ , ২০২৬
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

 

্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (্যাব) নাম পরিবর্তন করেস্পেশাল ইন্টারভেনশন ফোর্সকরার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

নাম পরিবর্তন করে কাজের কী পরিবর্তন আসবে, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের কাজের মানে এরই মধ্যে পরিবর্তন এসেছে। অনেকের দাবি ছিল র‌্যাবের নাম পরিবর্তন করা হোক। তাই নতুন নামকরণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, এরই মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার সময়ে (২০০৪ সালে) র‌্যাবের নাম ছিল ‘র‌্যাপিড অ্যাকশন টিম’ (র‌্যাট)। পরে বাহিনীটির নাম দেওয়া হয় র‌্যাব। এবার আরও একবার নাম পরিবর্তন হচ্ছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিয়ে গঠিত বিশেষ এই বাহিনীর।

Share.
Exit mobile version