শুক্রবার, এপ্রিল ২৪ , ২০২৬
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দিবাগত রাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত পালিত হবে।

আজ মঙ্গলবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনী পালন চলবে বুধবার সূর্যোদয়ের আগ পর্যন্ত।

ধর্মপ্রাণ মুসলমানরা এ বিশেষ রাতে পুণ্যলাভের আশায় নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।

Share.
Exit mobile version