বৃহস্পতিবার, মে ১৪ , ২০২৬
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মাহবুব আলম মজুমদার। সম্প্রতি তিনি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননাস্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড ২০২৬ ’- ভূষিত হয়েছেন।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন।

ইতালিভিত্তিক তত্ত্বীয় পদার্থবিদ্যার আন্তর্জাতিক কেন্দ্র (আইসিটিপি) প্রবর্তিত এই পুরস্কারটি নোবেলজয়ী বিজ্ঞানী অধ্যাপক আবদুস সালামের আদর্শ ও উত্তরাধিকারকে সমুন্নত রাখার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। উন্নয়নশীল বিশ্বে বিজ্ঞান, শিক্ষা এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে যারা অসাধারণ অবদান রাখেন, তাদেরই এই সম্মাননা দেওয়া হয়।

অধ্যাপক মজুমদার তার দীর্ঘ কর্মজীবনে কম্পিউটেশনাল সায়েন্স এবং ডেটা সায়েন্সের প্রসারে যে ভূমিকা রেখেছেন, আইসিটিপি সেটির স্বীকৃতি হিসেবে এই পদক দিয়েছে।

Share.
Exit mobile version