Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»শিশির মনিরের গাড়িতে হামলা, আহত ২

    শিশির মনিরের গাড়িতে হামলা, আহত ২

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কJanuary 30, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সুনামগঞ্জের দিরাইয়ে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে (ক্যারাভ্যান) হামলা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলায় গাড়ি চালক তামিম মিয়া (২৩) ও সেলিম মিয়া (৩৮) নামে দুজন আহত হয়েছেন।

    খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির দাড়িপাল্লা প্রতীকের প্রচারের জন্য একটি প্রচার গাড়ি (সুপার কারাভ্যান) প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় এলইডির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

    প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালায়। এসময় ধানের শীষের সমর্থনে একটি মিছিল আসে। মিছিলকারীরা প্রচার গাড়ির কাছে আসলে নানানরকম উত্তেজনাকর শ্লোগান দেয়। একপর্যায়ে প্রচারের সাউন্ড কমিয়ে দেওয়া হয়। কিন্তু মিছিল কারীরা ভয় ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে।

    পরে প্রচারকাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওরের কাদির পুর সংলগ্ন এলাকায় আসলে পিছন দিক থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে ১০/১২ জনের একটি গ্রুপ এসে গাড়ীটিতে হামলা ও ভাংচুর চালায়। এসময় প্রচার গাড়ির দায়িত্বে থাকা গাড়ি চালক তামিম মিয়া ও তার সহযোগী সেলিম মিয়া আহত হন।

    দিরাই থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, হামলার ভাংচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    নির্বাচনী প্রচারের জন্য সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির গত সোমবার সুপার কারাভ্যান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। ঐ দিন থেকে ক্যারাভানের মাধ্যমে দিরাই-শাল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হয়। নির্বাচনে বৈচিত্র্য আনার জন্য দিরাই-শাল্লার ভোটাররা এটাকে স্বাগত জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.