Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»রাজনীতি»আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

    আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJanuary 30, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আগামী দিনগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেছেন, আসুন- সবাই মিলে একটি মর্যাদার বাংলাদেশ গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়া শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

    এ সময় ওই শিশু-কিশোররা নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য তারেক রহমানকে উপহার দেয় এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গান গেয়ে শোনায়। এ সময় তারেক রহমান গভীর মনোযোগ ও আগ্রহ নিয়ে প্রতিবন্ধীদের কথা শোনেন। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই ভাই ও বোন। তারা আমাদের সমাজ ও পরিবারের অংশ। তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, যা আমাদের অনেকের মধ্যে নেই। তাই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।

    তিনি আরও বলেন, আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব। আমাদের দেশে সব মানুষ যেন সমান মর্যাদা পায়। প্রতিবন্ধীদের সব ক্ষেত্রে সুযোগ করে দিতে হবে; তারা যেন দুনিয়ার আলো-বাতাসে আর দশজনের মতো বাঁচতে পারেন—সে দায়িত্ব আমাদের সবার। অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেন, প্রতিবন্ধীদেরকেও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক হবে। তাদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

    পরে তারেক রহমান বগুড়া শহরতলির শাকপালা এলাকায় নিজের গড়া পার্ক পরিদর্শন করেন। এরপর শহরের স্টেশন রোডে নিজের প্রতিষ্ঠিত বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পরিদর্শন করে সেখানে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়ায় অংশগ্রহণ ও মুসল্লিদের উদ্দেশে কথা বলেন তিনি। সেখান থেকে শিবগঞ্জের মহাস্থানগড়ে গিয়ে হজরত শাহ্ সুলতান বলখী মাহিসওয়ারী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তারেক রহমান শিবগঞ্জের মোকামতলায় পথসভায় বক্তব্য রাখেন। সেখানে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলম ও অন্যরা উপস্থিত ছিলেন।

    বিএনপি সূত্র জানায়, বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় পথসভা শেষে তারেক রহমান ও অন্যরা রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। শুক্রবার বিকালে রংপুরে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং নির্বাচনি জনসভায় অংশ নেবেন। পরে বগুড়া ফিরে হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারম্যান। পরদিন ৩১ জানুয়ারি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সিরাজগঞ্জে যাওয়ার আগে বগুড়ায় তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে। সিরাজগঞ্জ শিল্প পার্কে দুপুর ২টায় জনসভায় যোগ দেবেন। ওই দিন বিকাল ৪টায় টাঙ্গাইলের জনসভায় বক্তব্য শেষে রাতে ঢাকায় গুলশান বাসভবনে পৌঁছাবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

    August 4, 2026

    আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

    August 1, 2026

    বিরোধীদলীয় নেতা
    দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

    July 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.