Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»সিলেট বিভাগের ১৯ আসনেই লড়াই হবে হাড্ডাহাড্ডি

    সিলেট বিভাগের ১৯ আসনেই লড়াই হবে হাড্ডাহাড্ডি

    Reduanul Hoqueঅর্থদিগন্ত ডেস্কJanuary 24, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আসন্ন সংসদ নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোট টানতে মরিয়া। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে প্রায় আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। প্রতিশ্রুতির ঢালিও খুলে দিচ্ছেন। এবার মূল নির্বাচনি লড়াই হবে বিএনপি-জামায়াতের প্রার্থীদের মধ্যে। অনেক জায়গায় বিএনপির বাধা বিদ্রোহী প্রার্থী। এদিকে ১৭ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে। মর্যাদার আসন সিলেট-১ আসন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। সেইসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা চষে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আলিয়া মাদ্রাসা মাঠে দলের চেয়ারম্যানের বক্তব্যের নানা আলোচনা-সমালোচনা চলছে। অন্যদিকে দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগের পাঁচ বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেন।

    সিলেটের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক সংগ্রহ করেন। আলীয়া মাদ্রাসা মাঠে জনসভা শেষে প্রার্থীরা ও তাদের সমর্থকরা বিপুল উত্সাহ নিয়ে যার যার এলাকায় ফিরে গিয়ে প্রাচারণায় ব্যস্ত। সিলেটের ছয়টি আসনে এবার বিএনপির প্রধান সমন্বয়ক হিসেবে দলের হাইকমান্ড দায়িত্ব দিয়েছে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে। তিনি ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন।

    এবার সিলেট-১ আসনে আট জন, সিলেট-২ আসনে পাঁচ জন, সিলেট-৩ আসনে ছয় জন, সিলেট-৪ আসনে পাঁচ জন, সিলেট-৫ আসনে চার জন ও সিলেট-৬ আসনে পাঁচ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এদিকে সিলেট বিভাগের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদি লুনা।

    একটি সর্বাঙ্গীন উন্নত সিলেট প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য— খন্দকার মুক্তাদির

    শাহজালাল উপশহর থেকে নির্বাচনি প্রচারণা শুরু ধানের শীষকে বিজয় করার মধ্য দিয়ে দেশে একটি কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট-১ আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল শুক্রবার নগরীর শাহজালাল উপশহরে বায়তুন নাজাত জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, একটি সর্বাঙ্গীন উন্নত সিলেট প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। নগরীর জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে চাই। তিনি বলেন, সারা দেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রত্যাশায় অধীর আগ্রহ অপেক্ষা করছেন।

    কল্যাণ রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুণ— মাওলানা হাবীবুর রহমান

    এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমান নগরীর সোবহানীঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার নির্বাচনি প্রধান কার্যালয় উদ্ভোধনকালে বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন। তিনি বলেন, এ দেশে বসবাসরত আমরা ঐক্যবদ্ধ হয়েছি চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও লুটতরাজ থেকে দেশকে বাঁচাতে। একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে। দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন সম্ভব হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থদিগন্ত ডেস্ক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.