Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো: জামায়াত আমির

    দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো: জামায়াত আমির

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJanuary 24, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি আল্লাহ দায়িত্ব দেন, তবে উত্তরবঙ্গেই সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু করা হবে। তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে জীবন্ত করে তোলা হবে। দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ১০ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার আসবে ও কৃষিপণ্যের নায্যমূল্য নিশ্চিত করা হবে। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে মান্ধাতার আমলের কৃষি ব্যবস্থা পরিবর্তন করে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটানো হবে।

    তিনি আরও বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে উত্তরবঙ্গ বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত হলেও এখানকার মানুষের প্রতি সরকারের যে দায়িত্ব ছিল, তা যথাযথভাবে পালিত হয়নি। প্রতি বছর বর্ষা আসার সাথে সাথে তিস্তা ও ব্রহ্মপুত্রের মতো নদীগুলোর কারণে এই এলাকার মানুষ আতঙ্কে থাকে। এই নদীগুলো বিশাল নিয়ামত হওয়া সত্ত্বেও দশকের পর দশক নদীগুলোর সংস্কার না করে বরাদ্দকৃত অর্থ লুটপাট করা হয়েছে, ফলে নদীগুলো ভরাট হয়ে গেছে। নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গও জীবন ফিরে পাবে। তাই এই নদীগুলো নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। জামায়াত তার দেওয়া অঙ্গিকার রক্ষা করবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনসাধারণের মনে প্রশ্ন জাগতে পারে যে, অতীতে অনেকে কথা দিয়ে রাখেনি, তবে এদের ওপর কেন বিশ্বাস রাখা হবে? ৫ই আগস্টের পর তারা কথা রেখেছে; মজলুম হওয়া সত্ত্বেও কারো ওপর প্রতিশোধ নেয়নি ও কোনো প্রকার চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে লিপ্ত হয়নি।

    তিনি আরও বলেন, আমরা নির্বাচন সামনে রেখে মিথ্যা আশ্বাস দেবো না। যা আমরা পারবো না, তা আমরা বলবো না। আমরা কোনো বেকার ভাতা দেবো না, ভাতা দেওয়া মানে বেকারের কারখানা তৈরি করা। আমরা আমাদের যে কর্তব্য, তা আমরা পালন করবো।

    সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা এতটুকু চাই আমাদের রংপুরের মানুষের জমি, ভিটেবাড়ি ও ঘরবাড়ি যেন নদীগর্ভে বিলীন না হয়। ভারত বর্ষাকালে পানি ছেড়ে দেওয়ার অন্তত তিনদিন আগে যেন আমাদের জানায়, যাতে তিস্তা পাড়ের মানুষ তাদের ফসল ঘরে তুলতে পারে ও ঘরবাড়ি সরিয়ে নিতে পারে। আমরা ভারতের সাথে এমন ন্যায্যতার সম্পর্ক চাই। যারা প্রতিবেশীর বেশে এই বাংলাদেশে খবরদারি করতে চায়, তাদেরকে মাওলানা ভাসানীর সুরে বিদায় জানিয়ে দেবো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.