Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»টিআইবির প্রতিবেদন: ২ প্রার্থী এখনো ব্রিটিশ নাগরিকত্ব বহাল রেখেছেন

    টিআইবির প্রতিবেদন: ২ প্রার্থী এখনো ব্রিটিশ নাগরিকত্ব বহাল রেখেছেন

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJanuary 23, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ জন নাগরিকত্ব ত্যাগ করার ঘোষণা দিলেও ২ প্রার্থী এখনো ব্রিটিশ নাগরিকত্ব বহাল রেখেছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অবশ্য দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করা দুই প্রার্থীর নাম উল্লেখ করেনি, তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে জানিয়েছে সংস্থাটি। দুর্নীতিবিরোধী এই সংস্থা আরো বলেছে, এ ছাড়া একজন প্রার্থীর ঘোষিত নির্ভরশীলের নামেই ২০১৩ সালে যুক্তরাজ্যে কেনা ১.৪ মিলিয়ন পাউন্ড ২১০ কোটি টাকা দামের বাড়ির সম্পৃক্ততার তথ্য রয়েছে, যা উক্ত প্রার্থী হলফনামায় উল্লেখ করেননি।

    বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের ওপর করা এক সংবাদ সম্মেলনে টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। তিনি বলেছেন, জমাকৃত হলফনামা অনেক তথ্যের ক্ষেত্রেই অস্বচ্ছ। এবারের নির্বাচনে ইসলামপন্থি কোনো দল নারী প্রার্থী দেইনি। একটি বড় দল এক প্রভাবশালী নারী প্রার্থীকে মনোনায়ন দেয়নি এজন্য যে, সেখানে একটি দলের প্রার্থী রয়েছেন।

    ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী ২১ জন প্রার্থী বিদেশের উৎস থেকে আয় করেন। ২৫ জন প্রার্থী বিদেশে অস্থাবর সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট ও বিনিয়োগের তথ্য দিয়েছেন। ১৭ জন বাংলাদেশের বাইরের স্থাবর সম্পদ জমি মালিকানার হিসাব জমা দিয়েছেন। রাজনীতিতে অর্থ বা ব্যবসা যে মূল, তা এই পরিসংখ্যান থেকে প্রমাণিত হয়। রাজনীতিতে অর্থ ও পেশিশক্তি এবং ধর্ম সব একাকার হয়ে যাওয়ায় রাজনীতি একধরনের জিম্মি অবস্থায় চলে যাচ্ছে। অসুস্থ রাজনীতি ধারক ও বাহক রাজনীতির জায়গাটা দখল করে নিচ্ছে।

    নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী টিআইবি বলছে, বাড়িটি কেনার ক্ষেত্রে শেল কোম্পানির আশ্রয় নেওয়া হয়েছিল, যার মূল মালিকানা কোম্পানির নিবন্ধন দেখানো হয়েছে আরব আমিরাতের দুবাইতে। ড. ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, একজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য জমা দেননি, কিন্তু স্ত্রীর নামে দুবাইতে তার ফ্ল্যাট রয়েছে।

    টিআইবি জানায়, রাজনৈতিক দলীয় প্রার্থী ৮৭ শতাংশ, স্বতন্ত্র ১৩ শতাংশ। মোট প্রার্থী ১৯৮১। দল ৫১টি, নারী ৪.০২, পুরুষ ৯৫.৯৮, ইসলামী দলের প্রার্থী ৩৬.৩৫ শতাংশ। অন্যান্য ৬৩.৬৫ শতাংশ, বয়সভিত্তিক, গড় বয়স ৫১.৮ শতাংশ, এর মধ্যে ৬৫১ জন ৪৫ থেকে ৫৪ বছর সর্বোচ্চ। প্রথমবার নির্বাচন করছেন ১৬৯৬ জন, ৭৬.৪২ শতাংশ স্নাতক ও স্নাকোত্তোর প্রার্থী, ৪৮ শতাংশ প্রার্থী ব্যবসায়ী। ৩ লাখ ৭৫ হাজার টাকা বছরে আয় করেন প্রায় ২৮ শতাংশ প্রার্থী, যারা ট্যাক্সের আওতায় পড়েন না এতটাই কম আয় করেন।

    ১২৪ জন বছরে ১ কোটির বেশি টাকা আয় করেন। শতকোটি টাকার প্রার্থী বিএনপির বেশি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী বিএনপির মোহাম্মদ আমিনুল ইসলাম সর্বোচ্চ ৬১৯ কোটি টাকার সম্পদের মালিক। দ্বিতীয় অবস্থায় আছেন বিএনপির আব্দুল আওয়াল মিন্টু। কমপক্ষে ৩টি দালান বা অ্যাপার্টমেন্ট, খামার বা বাগান আছে ২৯৭ জনের। দায় বা ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা বিএনপিতে বেশি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.