Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক

    জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক

    Reduanul Hoqueআন্তর্জাতিক ডেস্কJanuary 22, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের আগের ইতিহাসের চেয়ে সবচেয়ে ভালো ফলাফল করবে বলে মন্তব্য করেছেন এক মার্কিন কূটনীতিক। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, গত ১ ডিসেম্বর নারী সাংবাদিকদের সঙ্গে এক রুটিন আনঅফিসিয়াল বৈঠক করেন এ কূটনীতিক। তখন তিনি বলেন, “এবারের নির্বাচনে জামায়াত আগে যা করেছে তার চেয়ে ভালো করবে।” জামায়াত নির্বাচনে ভালো ফলাফল করতে পারে এমন সম্ভাবনা থাকায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায় বলেও তিনি জানান। তিনি বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।” এছাড়া জামায়াতে ইসলামী জয়ী হলে বাংলাদেশে শরীয়াহ আইন জারি করতে দেওয়া হবে না বলে জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এ কর্মকর্তা। নারী সাংবাদিকদের তিনি বলেন যদি জামায়াত শরীয়াহ কার্যকর করে তাহলে এর পরেরদিনই বাংলাদেশের পোশাক শিল্পের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন তারা। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জামায়াত আসন্ন নির্বাচনে ভালো করবে এমনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বিশ্বাস করেন। তবে তিনি সঙ্গে এও মনে করেন, জামায়াত এত আসন পাবে না যেখানে তাদের সঙ্গে বিএনপির জাতীয় সরকার গঠন করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.