Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার: স্বরাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার: স্বরাষ্ট্র উপদেষ্টা

    Reduanul Hoqueঅর্থদিগন্ত ডেস্কJanuary 20, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগে সারা দেশে ৫৩ হাজার ৩৬৭ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মামলা এবং ওয়ারেন্টের ভিত্তিতে ৩৩ হাজার ৫১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে শুরু হওয়া চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ১৯ হাজার ৮৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে ৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ১৯১ রাউন্ড গুলি, ৭২২টি কার্তুজ, ৬৯৪টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার শেল, বারুদ এবং বোমা তৈরির উপকরণ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করতে পারে এমন যে-কোনো ধরনের অপকর্ম বা কার্যকলাপ কঠোরভাবে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টাকারী যে কারও বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা সকল আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

    তিনি বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের অবাধে চলাফেরা রোধ করতে এবং অবৈধ ও লুটপাটকৃত অস্ত্র উদ্ধারের জন্য দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে, চেকপোস্ট, টহল এবং বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। সশস্ত্র বাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সমন্বিত প্রচেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব বলে প্রত্যাশা করছি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থদিগন্ত ডেস্ক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.