Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»বিনোদন»মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী জয়শ্রী কবির

    মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী জয়শ্রী কবির

    Reduanul Hoqueবিনোদন প্রতিবেদকJanuary 16, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। ১২ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ। তিনি জানিয়েছেন, জয়শ্রী কবির দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সেখানেই চিকিৎসা চলছিল। ১৯৫২ সালে কলকাতায় জন্ম নেয়া জয়শ্রী রায়ের বেড়ে ওঠা ও পড়াশোনা সেখানেই। সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা শেষে তিনি গ্ল্যামার জগতে পা রাখেন। ১৯৬৮ সালে মিস ক্যালকাটা খেতাব অর্জনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো আলোচনায় আসেন। বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় রুপালি পর্দায় তার অভিনয় জীবন শুরু হয়। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের নজর কাড়েন। কলকাতায় জন্ম হলেও জয়শ্রী কবিরের অভিনয়জীবনের পূর্ণতা আসে বাংলাদেশের চলচ্চিত্রে কাজের মাধ্যমে। প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের নির্দেশনায় তিনি একের পর এক কালজয়ী সিনেমায় অভিনয় করেন। সীমানা পেরিয়ে, রুপালী সৈকতে, সূর্যকন্যা ও মোহনা তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম। বিশেষ করে সীমানা পেরিয়ে সিনেমার জনপ্রিয় গান বিমূর্ত এ রাত্রি আজও শ্রোতাদের মনে আলাদা জায়গা করে আছে।

    চলচ্চিত্র অঙ্গন থেকে সরে গিয়ে দীর্ঘদিন ধরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছিলেন জয়শ্রী কবির। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে তিনি কর্মরত ছিলেন। প্রায় এক দশক আগে তিনি সর্বশেষ ঢাকা সফরে এসেছিলেন। এরপর আর বাংলাদেশে তার উপস্থিতি দেখা যায়নি। একমাত্র সন্তান লেনিনকে নিয়েই কেটেছে তার প্রবাসজীবন।

    কয়েক বছর আগে নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে এক ঘরোয়া আলাপচারিতায় স্মৃতিচারণ করতে গিয়ে জয়শ্রী কবির জানিয়েছিলেন, বাংলাদেশের চলচ্চিত্র পরিবারকে তিনি ভীষণভাবে মিস করেন। তার মতে, সহকর্মীদের সঙ্গে কাটানো সময় ও কাজের অভিজ্ঞতা ছিল তার জীবনের অন্যতম মূল্যবান অধ্যায়। বিশেষভাবে তিনি প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের কথা স্মরণ করতেন গভীর ভালোবাসায়।

    ব্যক্তিগত জীবনে ১৯৭৫ সালে নির্মাতা আলমগীর কবিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয়শ্রী কবির। তবে সে দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। তিন বছরের মাথায় তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। এ ব্যক্তিগত টানাপড়েনের পর তিনি প্রথমে কলকাতায় ফিরে যান এবং পরে স্থায়ীভাবে লন্ডনে পাড়ি জমান।

    জয়শ্রী কবির অভিনীত স্মরণীয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কলকাতার প্রতিদ্বন্দ্বী ১৯৭০, কলকাতার অসাধারণ ১৯৭৬, ঢাকার সীমানা পেরিয়ে ১৯৭৭, রুপালী সৈকতে ১৯৭৯, দেনা পাওনা ১৯৮১, মোহনা ১৯৮২, নালিশ ১৯৮২, পুরস্কার ১৯৮৩ এবং শহর থেকে দূরে ১৯৮৪। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র হারাল এক গুণী অভিনেত্রীকে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    বিনোদন প্রতিবেদক

    Related Posts

    স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

    July 28, 2026

    আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

    July 11, 2026

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.