Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»ফ্যাসিবাদ-গুম-খুন রুখে দিতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: উপদেষ্টা আদিলুর

    ফ্যাসিবাদ-গুম-খুন রুখে দিতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: উপদেষ্টা আদিলুর

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJanuary 16, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বান্দরবানে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, ফ্যাসিবাদ-গুম-খুন চিরতরে রুখে দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। শুক্রবার সকালে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের চড়ুইপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠকে অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান উপস্থিত ছিলেন।

    অপরদিকে উপদেষ্টা বান্দরবান পৌরবাসীর পানি সংকট ও ব্রিজ ব্যবস্থাপনা নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছে। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল, এলজিইডি, গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা সকালে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ, গুম-খুনসহ নানা অনিয়ম চিরতরে রুখে দিতে জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন। ভবিষ্যতে যেন আর কখনো গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে না আসে সে জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।

    তিনি আরও বলেন, বিগত সময়ে সারা দেশে যে অন্যায়-অবিচার হয়েছে, তা আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। জনগণের সম্মতির জন্য ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। বাকিটা আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যেই স্বপ্ন আমাদের শহীদেরা দেখিয়ে গেছেন। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। তারা ওই বাংলাদেশই চেয়েছেন, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। বাংলাদেশের পরিবর্তন আনার জন্য। সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.