Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»রাজনীতি»বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো দুর্বল : তাসনিম জারা

    বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো দুর্বল : তাসনিম জারা

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJanuary 13, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সমাজের বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো খুব দুর্বল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফসিসি) কার্নিভাল হলে প্রাপ্তি, সংলাপ সহযোগী, সিপিডি আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬ : জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশ ‘ শীর্ষক খসড়া ইশতেহার উপস্থাপন সংলাপে তিনি এই মন্তব্য করেন।

    এ সময় তাসনিম জারা বলেন, আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল। যারা জনগণের ভোটে সংসদে যাচ্ছেন তারা কিন্তু দলের বিরুদ্ধে ভোট দিলে আর এমপি থাকতে পারছেন না। অর্থাৎ জনগণের ভোটে তারা সংসদে যাচ্ছেন কিন্তু জনপ্রতিনিধি হওয়ার উপায়টা তাদের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ করা আছে। তাহলে ক্যাবিনেটকে কে জবাবদিহি করবে? সংবিধানে আছে ক্যাবিনেটকে জবাবদিহি করবে পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টেরও আবার হাত-পা বাঁধা। কারণ তারা দলের বিরুদ্ধে ভোট দিতে পারছেন না।

    তিনি আরও বলেন, ‘আমাদের যে মন্ত্রীরা আছেন, প্রধানমন্ত্রী আছেন তারা যদি দুর্নীতি করেন তাহলে জবাবদিহি কে নেবে? দুর্নীতি দমন কমিশন। কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট। আবার প্রেসিডেন্টের এই কাজটা করতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে। তাহলে তো আর জবাবদিহিতার ব্যবস্থা রইলো না। কারণ, যে যার জবাবদিহি নেবে সেই তাকে নিয়োগ করছে। সেজন্য এখানে জবাবদিহিতার কাঠামো খুব দুর্বল থাকছে।’

    প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের মানবাধিকার লঙ্ঘনও জবাবদিহিতাটা আনার উপায় নেই জানিয়ে তাসনিম জারা বলেন, ‘যারা এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হবেন তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তখন জবাবদিহি কে চাইবে? কোন প্রতিষ্ঠান চাইবে? মানবাধিকার কমিশন করতে পারে। কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন তাদের বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে তাকে জবাবদিহি করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করা থেকে বিরত থাকে। কারণ যাকে তার জবাবদিহিতা করতে হবে সেই তার নিয়োগকর্তা। আমরা যদি আমার জনপ্রতিনিধির জবাবদিহি নিশ্চিত না করতে পারি তাহলে আমরা জনগণের অধিকার নিশ্চিত করতে পারবো না।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

    August 4, 2026

    আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

    August 1, 2026

    বিরোধীদলীয় নেতা
    দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

    July 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.