Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»নতুন বছরে পুঁজিবাজারে সবচেয়ে বড় দরপতন

    নতুন বছরে পুঁজিবাজারে সবচেয়ে বড় দরপতন

    Reduanul Hoqueশেয়ার বাজার প্রতিনিধিJanuary 12, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ১ দশমিক ১৮ শতাংশ কমেছে, যা নতুন বছরে এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বড় দরপতন। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও কিছুটা কমেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের প্রথম সাত কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই সূচক নিম্নমুখী ছিল। এর মধ্যে ৫ জানুয়ারি সূচক কমেছিল দশমিক ২০ শতাংশ এবং ৬ জানুয়ারি কমেছিল দশমিক শূন্য ২ শতাংশ। তবে গতকালই সূচকে সবচেয়ে বড় পতন ঘটে, যা ১ শতাংশেরও বেশি।

    গতকাল লেনদেনের শুরু থেকেই নিম্নমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৯৯৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯১৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১১ দশমিক ৯২ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১১ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও সিটি ব্যাংকের শেয়ার।

    ডিএসইতে গতকাল ৪১২ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪২৯ কোটি ১১ লাখ ৫৬ হাজার টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩১৩টির ও দর অপরিবর্তিত ছিল ৪১টির। বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন নিয়ে গুজব, দেশজুড়ে গ্যাস সংকটের উদ্বেগ এবং বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের মনোভাব নেতিবাচক ছিল। ফলে সূচকে নিম্নমুখিতা দেখা গেছে।

    খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ১৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। বস্ত্র খাত ১৩ দশমিক ৫ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৪ শতাংশ।

    গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে তথ্যপ্রযুক্তি খাতে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে ২, সাধারণ বীমা, কাগজ ও মুদ্রণ এবং সিরামিক খাতে ১ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৭৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১১৬ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৯২টির ও দর অপরিবর্তিত ছিল ২১টির। গতকাল সিএসইতে ৪ কোটি ৩ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১২ কোটি ৬৭ লাখ টাকা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    শেয়ার বাজার প্রতিনিধি

    Related Posts

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026

    এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    August 1, 2026

    সবজির বাজার চড়া, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

    July 31, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.