Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সর্বশেষ»ফুলছড়িতে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল

    ফুলছড়িতে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল

    Reduanul Hoqueফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিJanuary 6, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নব-জাগরণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার রাত ৮টায় উপজেলা সদরের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় কালির বাজার স্পোর্টিং ক্লাব ও সেভেটিন ফোরএভার দল। উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিন গেমের খেলায় ২-১ ব্যবধানে সেভেটিন ফোরএভার দলকে পরাজিত করে কালির বাজার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
    ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রাশেদ খান মেনন। ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, নব-জাগরণ পাঠাগারের সভাপতি নুরে আশরাফ সিদ্দিক শ্রাবণ, সাধারণ সম্পাদক রাকিব হাসান, প্রচার সম্পাদক সাদমান শাহরিয়ার স্নিগ্ধ। ফাইনাল খেলার সমাপণী অনুষ্ঠানের উপস্থাপনা করেন, সাংবাদিক শাকিল আহমেদ।
    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে উঠবে।
    খেলা শেষে বিজয়ী কালির বাজার স্পোর্টিং ক্লাব ও রানার্সআপ সেভেনটিন ফোরএভার দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সফল আয়োজনের জন্য আয়োজক নব-জাগরণ পাঠাগারের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

    Related Posts

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    July 12, 2026

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.