Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»ভেন্যু বদল নাকি ওয়াকওভার—অতীত কী বলে

    ভেন্যু বদল নাকি ওয়াকওভার—অতীত কী বলে

    Reduanul Hoqueস্পোর্টস ডেস্কJanuary 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    পাকিস্তানের মতো বাংলাদেশের ম্যাচ যদি আইসিসি আসরের যৌথ আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করে, তাহলে কোনো সমস্যা থাকবে না। ক্রিকেটবিষয়ক ভারতীয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর খবর– বাংলাদেশের আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে আইসিসি। কিন্তু যদি তারা সেটা না করে, তাহলে কী হবে বাংলাদেশের? অতীতে দু-একবার এমন ঘটনা ঘটেছে, যেখানে নিরাপত্তা ইস্যুতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েতে বিশ্বকাপের ম্যাচ খেলতে যায়নি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী ‘ওয়াকওভার’ পয়েন্ট পেয়েছে প্রতিপক্ষ দল।

    এবার যদি আইসিসি সূচি পুনর্বিবেচনা না করে, তাহলে বাংলাদেশকেও হয়তো ওয়াকওভার দিতে হবে প্রতিপক্ষকে। আবার বাংলাদেশের জায়গায় অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে পারে আইসিসি। এটা হয়েছিল ২০০৯ টি২০ বিশ্বকাপে। সেবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল জিম্বাবুয়ে। সেখানে বাছাই পর্বের তৃতীয় দল স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছিল আইসিসি।

    সূচি পুনর্বিবেচনার সম্ভাবনা

    হাতে খুব বেশি সময় নেই। ৭ ফেব্রুয়ারি টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। সেখানে প্রথম দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের সঙ্গেও ম্যাচ রয়েছে। শুধু নেপালের বিপক্ষে ম্যাচটি মুম্বাইয়ে গিয়ে খেলতে হতো লিটনদের। এই চারটি ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার আবেদন করেছে বিসিবি।

    অতীতে কখনও বিশ্বকাপ আসরের সূচি পরিবর্তন করেনি আইসিসি। ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানান, এরই মধ্যে সব দলের হোটেল বুকিং, ট্রাভেল বুকিং, ব্রডকাস্টসহ অন্য সব লজিস্টিক ঠিক করা হয়ে গেছে। এই মুহূর্তে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ যে শ্রীলঙ্কায় খেলবে, সেটা নির্ধারিত হয় ২০২৪ সালের ডিসেম্বরে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আবেদন নিয়ে আজ কালের মধ্যেই সিদ্বান্ত জানিয়ে দিতে পারে আইসিসি।

    ওয়াকওভার দিতে হতে পারে

    ১৯৯৬ বিশ্বকাপে কলম্বোর সেন্ট্রাল ব্যাংকে আত্মঘাতী বোমা হামলার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল দেশটিতে বিশ্বকাপ খেলতে যায়নি নিরাপত্তার ঝুঁকি আছে বলে। ওয়েস্ট ইন্ডিজও একই কারণে সেবার শ্রীলঙ্কায় যায়নি। নির্ধারিত সময়ে মাঠে হাজির না থাকায় ওই দুই ম্যাচে আইসিসির নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করা হয়।

    দুটি ম্যাচেই ওয়াকওভার থেকে পূর্ণ পয়েন্ট পেয়ে একরকম কোনো ম্যাচ না খেলেই কোয়ার্টার ফাইনালে চলে যায় শ্রীলঙ্কা। পরে অবশ্য ফাইনালে সেই অস্ট্রেলিয়াকেই হারিয়েছিল শ্রীলঙ্কা। ২০০৩ বিশ্বকাপেও এমন ঘটনার সাক্ষী ছিল বিশ্বক্রিকেট। সেবার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথ আয়োজক ছিল। কিন্তু তখন জিম্বাবুয়ে সরকারের রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ইংল্যান্ড দলকে সেখানে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ইংল্যান্ড ম্যাচটি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে আনার অনুরোধ জানায়, কিন্তু আইসিসি তা প্রত্যাখ্যান করে। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয় এবং নিয়ম অনুযায়ী জিম্বাবুয়ে পূর্ণ পয়েন্ট পায়।

    একই আসরে নিউজিল্যান্ডও নিরাপত্তার আশঙ্কা করে কেনিয়ায় গিয়ে খেলতে অপরাগতা জানায়। ফলে তাদেরও ওয়াকওভার পয়েন্ট ছাড়তে হয়। ২০০৯ টি২০ বিশ্বকাপে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভিসা না পাওয়ার আশঙ্কা থাকায় জিম্বাবুয়ে স্বেচ্ছায় ইংল্যান্ডে অনুষ্ঠিত আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। তাদের জায়গায় শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে নিয়ে টি২০ বিশ্বকাপ আয়োজন করে আইসিসি।

    দ্বিপক্ষীয় সিরিজ ও এশিয়া কাপ আয়োজনের শঙ্কা

    গেল বছরই তিন ওয়ানডে ও টি২০ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। নিরাপত্তার ঝুঁকি আছে বলে সেই সফর স্থগিত করে ভারত। স্থগিতকৃত সফরটি চলতি বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু বর্তমান পরিস্থিতির পর সিরিজটির ভবিষ্যৎ অনিশ্চিত। সেই সঙ্গে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। সেখানে যদি ভারত আসতে না চায়, তাহলে সেটা হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে। ২০২৯ সালে ভারতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ। সম্পর্ক এভাবে চললে সেটাও ঝুঁকিতে পড়তে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্পোর্টস ডেস্ক

    Related Posts

    অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

    July 31, 2026

    ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

    July 28, 2026

    নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

    July 27, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.