Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

    Reduanul HoqueনিজJanuary 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে সই করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল। সোমবার (৫ জানুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল বাংলাদেশ হাইকমিশন, মালে পরিদর্শন করেন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইয়ে সই করেন। এসময় জাতীয় শোকের এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে মালদ্বীপ।

    মালের বাংলাদেশ হাইকমিশন জানায়, পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত এবং উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ সম্প্রতি বাংলাদেশে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেন। এসময় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রদত্ত আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। শোক বইয়ে স্বাক্ষরকালে বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন এবং এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা, সমবেদনা ও সমর্থন প্রকাশের জন্য মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় খালেদা জিয়ার আজীবন সংগ্রাম, আত্মত্যাগ ও রাজনৈতিক অবদানের বিষয়টি শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

    পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের সব কর্মকর্তা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। হাইকমিশনার তাকে হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ উদ্যোগ জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের একটি অর্থবহ প্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের জনগণের প্রতি প্রদত্ত সৌজন্যপূর্ণ বার্তা ও সমবেদনার জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ হাইকমিশন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজ

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.