Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, ‘পতনের দ্বারপ্রান্তে’ কিউবা

    কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, ‘পতনের দ্বারপ্রান্তে’ কিউবা

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কJanuary 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

    সোমবার (৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা- উভয় দেশই ‘ভীষণ অসুস্থ’। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘অসুস্থ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, পেত্রো কোকেন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি যোগ করেন, পেতো আর বেশি দিন এটা করতে পারবে না। আমি আপনাদের বলে দিচ্ছি।’কলম্বিয়াতেও যুক্তরাষ্ট্র সামরিক হামলার পরিকল্পনা করছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কাছে তো কথাটা ভালোই শোনাচ্ছে।

    ট্রাম্পের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ট্রাম্পকে ‘অপমানজনক মন্তব্য’ থেকে বিরত থাকার আহ্বান জানান ও লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তা না হলে এসব দেশকে ‘দাসের মতো আচরণের’ শিকার হতে হবে বলেও সতর্ক করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক দীর্ঘ পোস্টে পেত্রো বলেন, ইতিহাসে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যে দক্ষিণ আমেরিকার কোনো রাজধানীতে বোমা হামলা চালিয়েছে। তবে তিনি উল্লেখ করেন, প্রতিশোধ কোনো সমাধান নয়।

    এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের অভিযানে বহু কিউবান নিহত হয়েছে বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, কিউবায় মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। তার মতে, দ্বীপ রাষ্ট্রটি এমনিতেই পতনের পথে রয়েছে। ট্রাম্প বলেন, কিউবা পতনের দ্বারপ্রান্তে। কিউবার এখন কোনো আয় নেই। তাদের সব আয় আসতো ভেনেজুয়েলা থেকে, ভেনেজুয়েলার তেল থেকে। এখন তারা কিছুই পাচ্ছে না। কিউবা সত্যিকার অর্থেই পতনের দ্বারপ্রান্তে। এ সময় প্রতিবেশী দেশ মেক্সিকোকেও সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকোকে ‘নিজেদের ঠিক করতে হবে’, কারণ দেশটির ভেতর দিয়েই যুক্তরাষ্ট্রে মাদকের ঢল নামছে। এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে ‘যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতেই হবে’ বলে মন্তব্য করেন ট্রাম্প।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.