Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»কোন দলের কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, জানালো ইসি

    কোন দলের কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, জানালো ইসি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকDecember 31, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ৩৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের ২৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হওয়ার পরদিন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সই করা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইসির প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দল প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন; বাকিরা রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    দলভিত্তিক মনোনয়নপত্র জমা দেওয়ার সংখ্যা:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – ৩৩১

    বাংলাদেশ জামায়াতে ইসলামী – ২৭৬

    ইসলামী আন্দোলন বাংলাদেশ – ২৬৮

    জাতীয় পার্টি – ২২৪

    আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) – ৫৩

    গণঅধিকার পরিষদ (জিওপি) – ১০৪

    খেলাফত মজলিস – ৬৮

    বাংলাদেশ খেলাফত মজলিস – ৯৪

    ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ – ৪২

    লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) – ২৪

    বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) – ৬৫

    গণফোরাম – ২৩

    গণফ্রন্ট – ৬

    বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) – ১

    জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) – ৭

    জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) – ৩১

    জাকের পার্টি – ৭

    বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) – ৪১

    বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) – ৩

    বাংলাদেশ খেলাফত আন্দোলন – ১১

    বাংলাদেশ মুসলিম লীগ – ১৪

    ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) – ২৩

    জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ – ৫

    বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) – ৭

    বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) – ২০

    বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) – ৯

    জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) – ৮

    বাংলাদেশ কংগ্রেস – ১৮

    বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) – ২১

    জনতার দল – ২৩

    আমজনতার দল – ১৭

    বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) – ১

    বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি – ৬

    বাংলাদেশ ইসলামী ফ্রন্ট – ২৭

    ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ – ২২

    বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি – ২

    বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) – ৯

    বাংলাদেশ লেবার পার্টি – ১৯

    বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) – ১৩

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – ৪৪

    বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) – ৩০

    বাংলাদেশ জাতীয়তাবাদী মটরশ্রমিক দল – ১

    স্বতন্ত্র প্রার্থী – ৪৭৮

    অন্যান্য – ১

    নিবন্ধিত যেসব দল ভোটে অংশ নেয়নি, সেগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

    বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ভোটে নেই দলটি।

    নির্বাচন সংক্রান্ত সময়সূচি:

    মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬

    রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল: ৫–৯ জানুয়ারি

    আপিল নিষ্পত্তি: ১০–১৮ জানুয়ারি

    প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি

    চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

    নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত

    ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.