Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»সিরিয়ায় নতুন মুদ্রা চালুর ঘোষণা

    সিরিয়ায় নতুন মুদ্রা চালুর ঘোষণা

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কDecember 29, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সিরিয়ায় নতুন মুদ্রা চালুর লক্ষ্যে নির্বাহী নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৮ ডিসেম্বর) এই মুদ্রা সংস্কারের আওতায় সিরীয় পাউন্ড থেকে দুটি শূন্য বাদ দেওয়া হবে। পাশাপাশি ৯০ দিনের জন্য পুরোনো ও নতুন মুদ্রা একসঙ্গে চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানী দামেস্কে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ব্যাংকের গভর্নর আবদুলকাদের হুসরিয়েহ। তিনি বলেন, এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা এবং টেকসই আর্থিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কৌশলের অংশ। নতুন মুদ্রা চালু করা কোনো আনুষ্ঠানিক বা প্রতীকী পদক্ষেপ নয় বরং এটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা সমন্বিত কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

    তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিবিড়ভাবে নজরদারি করছে। বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়লে প্রয়োজন অনুযায়ী সিরীয় পাউন্ড সরবরাহ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতি ১০০ সিরীয় পাউন্ড রূপান্তরিত হয়ে নতুন সিরীয় আরব প্রজাতন্ত্রের পাউন্ডের ১ এককে পরিণত হবে। পুরোনো ও নতুন মুদ্রা একসঙ্গে ৯০ দিন বাজারে চলবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হতে পারে। আগামী বছরের শুরুতে সব ব্যাংক হিসাব নতুন মুদ্রায় রূপান্তর করা হবে। তবে মোট অর্থ সরবরাহ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ অর্থের পরিমাণ বাড়ানো বা কমানো হবে না।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মুদ্রা বিনিময় সম্পূর্ণ বিনা খরচে করা হবে। এ ক্ষেত্রে কোনো কমিশন, ফি বা কর আরোপ করা হবে না। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে মূল্য, বেতন, মজুরি এবং আর্থিক দায়দেনার ক্ষেত্রে সরকারি রূপান্তর হার অনুসরণ করতে হবে। জল্পনা ও কারসাজি ঠেকাতে উভয় মুদ্রায় সরকারি বিনিময় হার প্রকাশ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.