Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

    তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কDecember 24, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। তাঁর সঙ্গেই প্রাণ হারিয়েছেন আরও চারজন সামরিক কর্মকতা ও তিনজন ক্রু। মঙ্গলবার সন্ধ্যায় আঙ্কারা থেকে বিমানটি ওড়ার পরই সেটি বিধ্বস্ত হয়। সেনাপ্রধান ছাড়া নিহত অন্য কর্মকর্তারা হলেন—স্থলবাহিনীর প্রধান আল-ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাওয়ী, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওই দিয়াব ও সামরিক চিত্রগ্রাহক মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব। দুর্ঘটনায় তিনজন ক্রু সদস্যও নিহত হয়েছেন বলে জানান তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দূরান। তুরস্কের আইনমন্ত্রী ইলমাজ তুনচ জানান, আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে।

    বিমানটির ধ্বংসাবশেষ আঙ্কারা থেকে ৭৪ কিলোমিটার দূরের একটি গ্রামের কাছে পাওয়া গেছে (ছবি-এএফপি)
    বিমানটির ধ্বংসাবশেষ আঙ্কারা থেকে ৭৪ কিলোমিটার দূরের একটি গ্রামের কাছে পাওয়া গেছে (ছবি-এএফপি) প্রাথমিক তদন্তের পাওয়া তথ্যের ভিত্তিতে তুরস্কের একজন কর্মকর্তা বলেছেন, বিমান দুর্ঘটনার সঙ্গে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড জড়িত নেই। প্রযুক্তিগত ত্রুটি দুর্ঘটনার কারণ । খবর-বিবিসি ও আলজাজিরা

    জেনারেল মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ এবং তার দল দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য তুরস্কে ছিলেন। তুরস্কের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে প্রাইভেট জেটে ফিরছিলেন তিনি। জেনারেল আল-হাদাদ ছিলেন পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার। জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

    লিবিয়ার আন্তর্জাতিক মহল স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা এক বিবৃতিতে বিমান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। বিবৃতিতে আব্দুল হামিদ দবেইবা জানিয়েছেন, সরকারি সফর শেষ করে আঙ্কারা থেকে ফিরছিলেন সেনাপ্রধান ও লিবিয়ার প্রতিনিধি দল। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই মৃত্যু লিবিয়ার জন্য ‘বড় ক্ষতি’। লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে ওড়ার প্রায় আধ ঘণ্টা পর কারিগরি ত্রুটির কারণে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই তথ্য জানিয়েছে তুরস্কের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলও। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন রাত সাড়ে ৮টার দিকে বিমানটি (ফ্যালকন ৫০ জেট) আকাশে উড়েছিল। এর ৪০ মিনিট পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি আঙ্কারার দক্ষিণে অবস্থিত হাইমানার কাছে জরুরি অবতরণের চেষ্টা করেছিল। তিনি জানান, যাত্রীবাহী উড়োজাহাজটি আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। তুরস্কের আধা-সামরিক বাহিনী ‘গেন্ডারমারি’ জেটটির ধ্বংসাবশেষ হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের প্রায় দুই কিলোমিটার দক্ষিণ থেকে উদ্ধার করেছে। আঙ্কারা থেকে এর দূরত্ব ৭৪ কিলোমিটার।

    লিবিয়ার শাসক মুয়াম্মর গাদ্দাফির ২০১১ সালে পতনের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৪ সাল থেকে দেশটিতে একইসঙ্গে দুটি সরকার আছে। আব্দুল হামিদ দবেইবা সরকারকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। ২০১৯ সাল থেকে তুরস্ক এ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। আঙ্কারা এ সরকারকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.