Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»সম্মিলিত ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

    সম্মিলিত ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কDecember 18, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ড. হাফিজ আহমেদ চৌধুরী, সচিব (লেজিসলেটিভ ডিভিশন), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; মো. সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়; মো. কামাল উদ্দিন, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়; মোহাম্মদ রাশেদুল আমিন, যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয় এবং শেখ ফরিদ, যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়।

    পর্ষদের আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তারা। এ ছাড়া রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের প্রশাসকরাও সভায় অংশ নেন।

    সভায় রেজল্যুশনের আওতায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে পরিচালনা পর্ষদের সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণে সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

    এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেজল্যুশন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় এ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026

    আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিমেরও বাজার চড়া

    August 21, 2026

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.