Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»এক ওভারে ৩ উইকেট শিকার মোস্তাফিজের

    এক ওভারে ৩ উইকেট শিকার মোস্তাফিজের

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কDecember 18, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    প্রথম ওভারে মোস্তাফিজুর রহমান ছিলেন কিছুটা খরুচে। কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন দ্বিতীয় স্পেলে। মাত্র ১ রান খরচায় ওই ওভারে শিকার করলেন ৩টি উইকেট।

    বুধবার (১৭ ডিসেম্বর) আইএল টি-টোয়েন্টিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এমআই এমিরেটসের বিপক্ষে ১৮তম ওভারে তুলে নেন রশিদ খান, টম ব্যান্টন ও গজনফরের উইকেট। নিজের করা শেষ ওভারে ছক্কা হজম করায় রান দিয়ে দেন ৩৪। তাই কিছুটা খরুচে মনে হলেও এক ওভারে ৩ উইকেট শিকার করে এমআই এমিরেটসের লাগাম টেনে ধরেন মোস্তাফিজই। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে এমআই।

    ১২তম ওভারে ১ উইকেটে ৮৯ রান নিয়ে ভালো অবস্থানেই ছিল এমিরেটস। ক্যাপিটালসের ফিল্ডাররা ৭টি ক্যাচ ছেড়ে আরও রানের সুযোগ করে দিলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি। ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাচে প্রথমবার বল করতে এসে মোস্তাফিজ দেন ১০ রান। ষোলোতম ওভারে বোলিংয়ে ফিরে ফিজ নিয়ন্ত্রিত বোলিংয়ে দেন ৭ রান।

    ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ওভারটি করতে বাংলাদেশের পেসার আসেন ১৮তম ওভারে। প্রথম বলটি ছিল কাটার। বড় শট খেলতে গিয়ে মিড-অফে দাসুন শানাকাকে ক্যাচ দিয়ে ফেরেন রশিদ খান। পরের বলে ১ রান আসে। বাকি চার বলে আর কোনো রান আসেনি। তৃতীয় বলে আরও একটি স্লোয়ারে টম ব্যান্টন লং-অনে ধরা পড়েন। অফ স্টাম্পের বাইরের পঞ্চম বলে খোঁচা দিয়ে স্লিপ ফিল্ডারের হাতে আটকা পড়েন গজনফর। ইনিংসের শেষ ওভারটি ছিল ফিজেরও শেষ ওভার। খরচ করেন ১৬ রান। প্রথম বল ইয়র্কার করলেও সেটি থেকে বাউন্ডারি পেয়ে যান রোমারিও শেফার্ড।

    চতুর্থ বলে লং-অফে থাকা ফিল্ডার জর্ডান কক্স ক্যাচ ছেড়ে দিলে উইকেটবঞ্চিত হন মোস্তাফিজ। পরপর তিন বলে দুই রান করে নেওয়ার পর, ওভারের শেষ বলে স্লোয়ার ফুল লেংথ ডেলিভারিতে ছক্কা মারেন শেফার্ড। আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক আসরে পাঁচ ম্যাচে মুস্তাফিজের উইকেট হলো ৯টি। মোস্তাফিজ ৩ উইকেট পেলেও ক্ষুদ্র লক্ষ্য পেরোতে পারেনি দুবাই। রান তাড়ায় ধস নামে তাদের ব্যাটিংয়েও। ১৩তম ওভারে স্বাগতিকদের বোর্ডে রান ছিল ২ উইকেটে ৮৯। সেখান থেক ১৩০ রানে গুটিয়ে যায় তারা। ম্যাচ হারতে হয় ৭ রানে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

    July 31, 2026

    ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

    July 28, 2026

    নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

    July 27, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.