সোমবার, জুন ২৯ , ২০২৬
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের চলতি আসরে ইতিহাস গড়ে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার ৯টি দেশ। এর মধ্যে মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো এবং আলজেরিয়া রয়েছে। এর আগে মাত্র ছয়টি আফ্রিকান দেশ নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। কয়েকটি দল একাধিকবার সুযোগ পেয়েছিল। অন্যদিকে ২০১৪ ও ২০২২ সালে দুটি দল নকআউট পর্বে উঠেছিল। ২০২২ সালে কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবারও তারা অনেক দূর যাওয়ার সক্ষমতা দেখাচ্ছে, বিশেষ করে ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে সবাইকে চমক দিয়েছে কেপ ভার্দে। এছাড়াও কঙ্গোর মতো দলের রাউন্ড অফ ৩২-এ উঠে আসা ছিল বেশ চমকপ্রদ। নকআউটে ইংল্যান্ডের মুখোমুখি হবে দেশটি। এবারের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর সমাপ্তির মধ্য দিয়ে আলজেরিয়া পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে একেবাবে শেষমুহূর্তে রিয়াদ মাহরেজ গোল করে গোল দিয়ে দলকে এগিয়ে দেন। ফলে ৩-২ ব্যবধানে জয় পায় তারা।

 

Share.
Exit mobile version