বৃহস্পতিবার, মে ১৪ , ২০২৬
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬’। শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ অলিম্পিয়াডের আয়োজন করে ফুলছড়ি ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। দি হাঙ্গার বাংলাদেশের সহযোগিতায়

অনুষ্ঠানটি পরিচালিত হয় মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায়। উপজেলা পিএফজির সমন্বয়কারী শামসুজ্জোহা বাবলুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চলের সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, শিক্ষক শামীমা আকতার, ইয়ুথ পিচ অ্যাম্বাসেডর গ্রুপের ফুলছড়ি উপজেলা যুগ্ম সমন্বয়ক শেখ ফরিদ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্প্রীতি, সহনশীলতা, সামাজিক সচেতনতা ও শান্তিপূর্ণ সমাজ গঠনের বিষয়ে কুইজ, আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় মেধাক্রম অনুযায়ী বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।

Share.
Exit mobile version