সোমবার, জুন ১৫ , ২০২৬
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২২৩ টি কোম্পানির শেয়ারের দর। কমেছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৬১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩০০ পয়েন্টে। প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৯৫৬ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৮২ কোটি ৪২ লাখ টাকা টাকা।Stocks & Bonds

ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২ টি কোম্পানির, বিপরীতে ২২৩ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

Share.
Exit mobile version