শুক্রবার, এপ্রিল ২৪ , ২০২৬
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম মুখোমুখি হয়েছে পড়েন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে রাকিব ও সাদিক কায়েমের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর তারা দু-দিকে চলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় উত্তেজনা চলছে।

 

Share.
Exit mobile version