শুক্রবার, এপ্রিল ২৪ , ২০২৬
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। চলতি মাসে ভারত থেকে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে এ আমদানি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ এপ্রিল রাত ৮টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছায়। এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে। এ নিয়ে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার টন, আর চলতি বছরে ৩৫ হাজার টন ডিজেল আসলো। চলতি এপ্রিল মাসে মোট ৪টি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন জ্বালানি আনার কথা রয়েছে। এরমধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল এসেছে।

Share.
Exit mobile version