বৃহস্পতিবার, এপ্রিল ২৩ , ২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর প্রশাসক হিসেবে নতুন নিয়োগ দিয়েছে সরকার। সংগঠনটির বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হওয়ায় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার স্বাক্ষরিত আদেশে, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হক-কে ২৮ এপ্রিল ২০২৬ থেকে পরবর্তী চার (৪) মাসের জন্য বায়রার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। নির্বাচন সম্পন্ন হলে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

Share.
Exit mobile version