শুক্রবার, এপ্রিল ২৪ , ২০২৬
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির একদিন পার না হতেই ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, একটি ‘বাস্তব চুক্তি’ না হওয়া পর্যন্ত আমেরিকান সামরিক বাহিনী ইরানের কাছাকাছি মোতায়েন থাকবে। তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল) বলেন, ‘সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী—অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়া একটি শত্রুকে প্রাণঘাতীভাবে মোকাবিলা ও ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন—সবকিছুই ইরানের ভেতরে ও আশেপাশে অবস্থান করবে, যতক্ষণ না একটি প্রকৃত চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়।’

তিনি আরও বলেন, যদি কোনো কারণে তা (চুক্তি) না হয়, যদিও সেটি খুবই অসম্ভাব্য, তাহলে ‘গুলি শুরু হবে’—এবং তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, উন্নত ও আরও শক্তিশালী।ট্রাম্প দাবি করেন, পারমাণবিক অস্ত্র না রাখা ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে ইরান।

তিনি বলেন, সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্রাম করছে। তারা পরবর্তী অভিযানের অপেক্ষায় আছে। আমেরিকা ফিরছে!

সূত্র: মিডল ইস্ট আই।

Share.
Exit mobile version