বৃহস্পতিবার, এপ্রিল ২৩ , ২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে। শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শুধু নন এসি নয়, নন-এসি বাসের ভাড়াও নির্ধারণ করে দেওয়া হবে। রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। সভা শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ করছে সরকার। যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্রাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিডসহ বিভিন্ন অনিয়ম জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সড়ক মন্ত্রী বলেন, সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে আচারজন রেলপথে ১৭ জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর ১৮৭ জনের মৃত্যু হয়েছিল।

Share.
Exit mobile version