বৃহস্পতিবার, এপ্রিল ২৩ , ২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। এবার মাত্র একটি মিসাইল দিয়েই উগ্র ইহুদিবাদী রাজধানী তেল আবিবে তাণ্ডব চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি। অপারেশন ট্রু প্রমিজ-৪-এর ৮৪তম ঢেউয়ের অংশ হিসেবে শুক্রবার (২৭ মার্চ) রাতে ইসরাইলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে একটি মিসাইলই অন্তত ১১টি স্থানে আঘাত হানে এবং এতে বেশ কয়েকটি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে। ইসরাইলি সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, রকেটের ধ্বংসাবশেষের কারণে বৃহত্তর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ভবন, রাস্তা ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ইরানের হামলার কারণে সৃষ্ট ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের মোট ১১টি স্থানে আছড়ে পড়েছে। ইসরাইলে ইরানি হামলার পর উদ্ধারকারী দলগুলো তড়িঘড়ি করে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড সেই স্থানগুলোতে উদ্ধার ও তল্লাশি দল পাঠিয়েছে যেখানে ইরানি হামলার আঘাত সরাসরি অনুভূত হয়েছে। অবৈধ ভূখণ্ডটির চ্যানেল-১৪ নিউজ আউটলেট জানায়, তেল আবিবে এই হামলায় একজন নিহত হয়েছেন।

এর আগে ইসরাইল জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যে নেগেভ মরুভূমি, ডিমোনা এলাকা, বিয়ার শেবা, আরাদ ও আশকেলন জুড়ে সাইরেন বাজছে। দুইটি পারমাণবিক কেন্দ্র এবং দুইটি বড় ইস্পাত কারখানায় ইসরাইলি হামলার জবাবে ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

Share.
Exit mobile version