শুক্রবার, এপ্রিল ২৪ , ২০২৬
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ বিধ্বংসী শিহাব ইটা ভাটা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  ভেঙে গুড়িয়ে দেয়া চিকনি আবারও নির্মাণ করে দেদারসে পোড়াচ্ছে ইট।  এই ইটভাটার খুটির জোর কোথায় জানতে চায় এলাকাবাসী। জানাযায়, উপজেলার ঘুড়কা ইউপি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জনবসতি পূর্ণ  এলাকায় ঢাকা – বগুড়া মহাসড়কের পাশে  পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই, সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে গড়ে উঠেছে  শিহাব ইট ভাটা। গত মাসে পরিবেশ অধিদপ্তর কর্তৃক  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অবৈধ ইট ভাটার চিকনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার শুরু হয় চিকনি নির্মাণ কাজ।

নির্মাণের বিষয়ে জানতে চাইলে ইট ভাটার পরিচালক আসমত আলীর ছেলে সাংবাদিকদের বলেন  আমরা  ডিসি স্যারের নিকট থেকে অনুমোদন নিয়েছি আমাদের ইট ভাটা চলবেই। লেখা লেখি করে কোন লাভ হবেনা। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী বলেন এটা পরিবেশ অধিদপ্তরের বিষয়। ভেঙ্গে দেওয়া ভাটা পরিচালনার বিষয়ে আমার জানা নেই।  সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন ভেঙ্গে ঘুড়িয়ে  দেওয়া ইটভাটা চালনোর জন্য  কোন অনুমোদন দেওয়া হয়নি । আপনার মাধ্যমে জানতে পারলাম। যদি এমন হয় তাহলে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version