বৃহস্পতিবার, এপ্রিল ২৩ , ২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের বিয়ে কোনো পরিবারই মেনে না নেওয়ায় আজহারুল ইসলাম বাবু নামে যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আজহারুল ইসলাম বাবু (২৪) উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হাবিবুর গাজীর ছেলে। স্থানীয়রা জানান, আজহারুল ইসলাম প্রেম করে স্থানীয় এক মেয়েকে বিয়ে করে। তাদের বিয়ে কোনো পরিবারই মেনে নেয়নি। এতে ক্ষোভে দুঃখে আত্মহত্যা করেছেন ওই যুবক।

সবার অগোচরে বসতবাড়ির সামনে রান্নাঘরের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আজহারুল ইসলাম বাবু আত্মহত্যা করেন বলে প্রতিবেশী মোস্তফা কামাল জানিয়েছেন। পাইকগাছা থানা গোলাম কিবরিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version