মঙ্গলবার, এপ্রিল ২১ , ২০২৬
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যকর উপায়েও অনেক সুস্বাদু খাবার তৈরি করা যায়। তার একটি হলো মিষ্টি আলুর প্যানকেক। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। ইফতার, বিকেলের নাস্তা কিংবা শিশুদের টিফিনে রাখতে পারেন সুস্বাদু এই প্যানকেক। এটি তৈরি করতে মোট চার-পাঁচটি উপকরণের প্রয়োজন হবে এবং সময়ও লাগবে খুবই কম। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মিষ্টি আলু- ২-৩টি

ডিম- ২টি

লবণ- সামান্য

মধু- পরিমাণমতো

এলাচ গুঁড়া- সামান্য

ঘি অথবা তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মিষ্টি আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিন। পরিষ্কার পানিতে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ আলু ম্যাশ করে নিন। তার সঙ্গে ডিম ভেঙে মিশিয়ে দিন। আরও মেশান লবণ, এলাচ গুঁড়া ও মধু। ভালোভাবে গোলা তৈরি হয়ে গেলে একটি ফ্রাইপ্যানে সামান্য ঘি অথবা তেল ব্রাশ করে নিন। এবার একটি গোল চামচের সাহায্যে প্যানকেকের গোলা ছড়িয়ে দুই পিঠ ভালোভাবে ভেজে তুলুন। চুলার আঁচ কমিয়ে রাখবেন, নয়তো পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর মিষ্টি আলুর প্যানকেক।

Share.
Exit mobile version