শনিবার, জুন ১৩ , ২০২৬
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট কর্তৃক তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ‘আমানত বীমা প্রিমিয়াম নির্ধারণী বিবরণী প্রস্তুত’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট কর্তৃক তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ‘আমানত বীমা প্রিমিয়াম নির্ধারণী বিবরণী প্রস্তুত’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় ৬১টি তফসিলি ব্যাংকের ১২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলী জাহান আহমেদ। সভাপতিত্ব করেন ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের পরিচালক মো. সেলিম আহমদ।

Share.
Exit mobile version