বৃহস্পতিবার, এপ্রিল ২৩ , ২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তবে গতকাল (রোববার) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি এই পেসারকে। মূলত চোট পেয়েছেন তিনি। আপাতত তিনি খেলার মতো অবস্থায় নেই। তবে চোট গুরুতর নয়, এমনটা আশ্বস্ত করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন

নোয়াখালীর বিপক্ষে ঢাকা সর্বশেষ ম্যাচে হেরেছে বাজেভাবে। ম্যাচ শেষে মিঠুন জানান, তাসকিনকে একাদশে রাখার কথা বিবেচনাতেই ছিলেন না। এমনকি তিনি সিলেটেই নেই। ফিজিওর পরামর্শে ঢাকায় চলে গেছেন।

মিঠুন বলেন, ‘এটা ফিজিওর কনসার্ন। ও এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। ও ছিল না বলেই খেলেনি।’

আজ (সোমবার) আরেকটি ম্যাচ আছে ঢাকার। প্রত্যাশিতভাবে এই ম্যাচে দেখা যাবে না তারকা পেসারকে। মিঠুন জানান, ‘আসলে এটা ফিজিও বলতে পারবে। আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।’

Share.
Exit mobile version