বুধবার, এপ্রিল ২২ , ২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংকপিএলসির বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বন্ড ইস্যু করে ব্যাংকটি ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮৮তম কমিশন বৈঠকে আলোচিত বন্ডের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনুমোদিত বন্ডটি হচ্ছে নন-কনভার্টিবল, আনসিকিউরড ফ্লোটিং রেট, ফুললি রিডিমেবল কুপনযুক্ত সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেট+৩%। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।

Share.
Exit mobile version